"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার সরকারী চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিসের ক্ষেত্রে কড়া নির্দেশিকা আনলো স্বাস্থ্য দপ্তর

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে রাশ। সরকারি অনুমতি থাকলেও সরকারী হাসপাতালের শিক্ষক চিকিৎসকদের এবার থেকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসকদের উপস্থিতি, আউটডোরের লম্বা লাইন নিয়ে বহু অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে নাজেহাল হতে হয়, এমন অভিযোগ বারবার তুলেছে রোগীর পরিবার। সেই অবস্থা থেকে মুক্তি দিতেই এবার স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসকের ‘আউটডোর’-এ পরিষেবা দেওয়ার কথা থাকলে বা তাঁর অধীনে সরকারি হাসপাতালে কোনও রোগী ভর্তি হওয়ার কথা থাকলে, সেই দিন থেকে ৭২ ঘণ্টার মধ্যে কোনও জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।

সাধারণত কোনও শিক্ষক-চিকিৎসকের ক্ষেত্রে প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে অনুমতি নিতে হয়। সেই অনুমতি যাঁদের আছে, তাঁদের জন্যও এই শর্ত আরোপ করা হল। শর্ত অনুযায়ী, কোনও চিকিৎসকের সোমবার ‘আউটডোর’ থাকলে, বুধবার পর্যন্ত কোনও নার্সিংহোমে বা কোনও চেম্বারে প্র্যাকটিস করতে পারবেন না। উল্লেখ্য, সরকারী হাসপাতালে সাধারণ, নিম্নবিত্ত মানুষ যাতে পরিষেবা পায়, প্রত্যন্ত অঞ্চলের রোগীরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই এই নির্দেশ স্বাস্থ্য দফতরের।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031