"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মণ্ডপে তোলার আগেই গণেশমূর্তির কাঠামো উল্টে মুম্বইয়ে মৃত্যু হলো ২ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো। এবার গতকাল রাতেরবেলা সেই দক্ষিণমুম্বইয়ে গণপতি বাপ্পার আরধনার প্রস্তুতির আবহে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিন মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় গণেশমূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে আসার সময় বিশাল মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে পড়ে তার নীচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। মৃতরা হলো ৩০ বছর বয়সী ব্রিজেশ হেমন্ত যোশী ও ৩৩ বছর বয়সী সঙ্কেত নেভশে। আহতরা হলেন ৫ বছর বয়সী লাবন্য গানের, ৭ বছর বয়সী দিব্যা গানের ২৫ বছর বয়সী পবন চৌরাসিয়া, ২৬ বছরের কুণাল কাশিদ এবং ৩৮ বছর বয়সী বৈভব।

প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত বিশাল গণেশমূর্তির আগমন উপলক্ষে শোভাযাত্রা চলছিল। সেই সময়ে মূর্তি বহনকারী কাঠামোটি আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং ভিড়ের মধ্যে থাকা মানুষের উপর পড়ে। মূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মী এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবা। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে প্রশাসন নিশ্চিত করে, এই দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে এত বড় মূর্তি বহনকারী কাঠামোটি ভেঙে বা উল্টে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গণেশোৎসবের আগে এই দুর্ঘটনা বড় জমায়েত এবং বিশালাকার প্রতিমা নিয়ে শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। মুম্বইয়ে গণেশমূর্তি আগমনের শোভাযাত্রা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলেও, এই ঘটনায় ভিড় নিয়ন্ত্রণ এবং বড় প্রতিমা পরিবহণের সময় নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031