"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, আহত ২৩ জন

Share

ব্যুরো নিউজঃ জাপানঃ আজ সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব জাপানের রাজধানী টোকিও ও তার আশপাশের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। গুরুতর আহত কমপক্ষে ২৩। সাইতামা ও কানাগাওয়া এলাকায় আহতের সংখ্যা সবচেয়ে বেশী। চিবা ও ইবারাকিতেও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি সেখানে। জাপানের সরকারি আধিকারিকরা বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছেন।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ ইবারাকি এলাকায় ভূগর্ভের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রবিবার ভোরে হঠাৎ কম্পন অনুভূত হতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে গিয়ে বা ঘরের আসবাবপত্রে ধাক্কা লেগে বেশির ভাগ মানুষ চোট পেয়েছেন। সাইতামা ও কানাগাওয়া এলাকায় আহতের সংখ্যা সব থেকে বেশি। এ ছাড়াও চিবা ও ইবারাকিতেও বেশ কয়েকজন জখম হয়েছেন। ভূমিকম্পের জেরে ইয়োকোহামায় এক বৃদ্ধা খাট থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন। এ দিনের ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে টোকিও শহরের বহু বাড়িঘর।

নাগরিকদের ফোনে স্বয়ংক্রিয় জরুরি সতর্কতা সাইরেন বেজে ওঠে। যার জেরে টোকিও এবং নারিতা বিমানবন্দরগামী একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলাচল থামিয়ে দেওয়া হয়। তবে বুলেট ট্রেন বা শিনকানসেন পরিষেবা স্বাভাবিক ছিল। ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জাপান প্রশাসনের তরফে একটি বিশেষ দল গঠন করেছে।


এ দিনের কম্পনের প্রভাবে টোকিওর কোতো ওয়ার্ডে মাটির তলায় জলের পাইপ ফেটে গিয়েছে। যার জেরে রাস্তায় জল জমে গিয়েছে। পরে তা দ্রুত মেরামত করা হয়। এ ছাড়াও, প্রায় ৪৬০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গুয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোনও ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। সব কিছুই নিরাপদ রয়েছে বলে জানিয়েছে জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31