"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দশ কোটির ব্যয়ে হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন রূপে গড়ে উঠতে চলেছে কুমোরটুলি

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ পুজোর আগেই পাল্টে যাচ্ছে কুমোরটুলির ছবি। নতুনভাবে সেজে উঠছে ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘাট। শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট (কলকাতা পোর্ট ট্রাস্ট) ও আদানী পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী ঘাটের চিত্র বদলে ফেলা হচ্ছে। জোরকদমে কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই নতুন ঘাটের উদ্বোধন হতে পারে।

ঐতিহ্যবাহী কুমোরটুলির ঘাটকে নতুনভাবে সাজিয়ে তুলতে আদানী গোষ্ঠী দশ কোটি টাকা ব্যয় করছে। জানা গিয়েছে, কুমোরটুলি থেকে চম্পাতলা ঘাট অবধি হুগলী নদীর তিনশো মিটার অংশকে নতুন রূপ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী ২৪ শে সেপ্টেম্বর এই নতুন ঘাটের উদ্বোধন হতে পারে। আর এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানী উপস্থিত থাকতে পারেন।

নতুন সাজে কুমোরটুলিতে থাকছে-
কুমোরটুলি থেকে চম্পাতলা ঘাট পর্যন্ত প্রশস্ত রিভারফ্রন্ট (পার্ক, হাঁটার পথ)।
দর্শনার্থীদের জন্য আধুনিক বসার জায়গা এবং বোটিং জোন তৈরী হচ্ছে।
একটি ফুড পার্ক ও কুমোরটুলির ঐতিহ্যকে তুলে ধরতে প্রদর্শনশালা বা এগজিবিশন গ্যালারি তৈরী হচ্ছে।
এলাকার প্রাচীন মন্দির, ঐতিহাসিক কাঠামো এবং ঐতিহ্যবাহী বাড়িগুলিকে অক্ষুণ্ণ রেখেই আধুনিকীকরণ করা হচ্ছে।
রাজ্য পর্যটন দপ্তর কুমোরটুলিকে একটি প্রধান হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন বা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান তৈরী করছে। এই প্রকল্পের মাধ্যমে কুমোরটুলির তিনশোরও বেশী মৃৎশিল্পী উপকৃত হবেন। শুধুমাত্র পুজোর মরশুম ছাড়াঈ সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের কাছে তাঁদের শিল্পকলাকে প্রদর্শন করা সম্ভব হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31