"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আন্তর্জাতিক সম্মেলনের জন্য সেজে উঠছে কলকাতা, থাকছে ৯০টি দেশের প্রতিনিধি

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিশ্ব যোগ দিবসের পর এবার আরও একটি আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কলকাতায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বুক করা হচ্ছে শহরের একের পর এক হোটেল। ভোল বদলে ফেলা হবে রাস্তাঘাটের। দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত হবেন বলেও জানা যাচ্ছে। অনুষ্ঠানের কয়েকমাস বাকি থাকলেও এখন থেকেই রাস্তা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন পূর্ত দফতরের আধিকারিকরা।

সূত্রের খবর, ২০২৭ সালের জানুয়ারী মাসে মিশন ইন্ডিয়া এনার্জি ইউকের আয়োজন করা হয়েছে কলকাতায়। ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে সেই অনুষ্ঠান। প্রায় ৯০টি দেশের প্রতিনিধিদের সেখানে উপস্থিত হওয়ার কথা। মূলত তেল, গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার ও এগুলির ব্যবসার প্রসার নিয়ে আলোচনা হবে এই এনার্জি ইউকে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য কলকাতাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এই একই সম্মেলনের আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরু, গোয়া, দিল্লিতে। এবার আয়োজন করা হচ্ছে কলকাতায়। সৌদি আরব সহ ৯০টি দেশ অংশ নিচ্ছে সেখানে। সাতশোর বেশী তেল কোম্পানীর প্রতিনিধিরা থাকতে পারে।

প্রত্যেকটি সংস্থার জন্য থাকবে আলাদা আলাদা জোন। অতিথিদের থাকার ব্যবস্থা করার জন্য শহরের একাধিক হোটেল বুক করা শুরু হয়েছে। এই অনুষ্ঠানকে সামনে রেখে কলকাতার রাস্তাঘাটের চেহারা বদলে দেওয়া হচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অনুষ্ঠান স্থল ও শহরের বিভিন্ন হোটেলে যাবেন অতিথিরা। এ কথা মাথায় রেখে আশপাশের রাস্তা বদলে ফেলার ভাবনা রয়েছে আধিকারিকদের। আজ, শনিবারই রাস্তায় বেরিয়ে পরিদর্শন করবেন পূর্ত দফতরের আধিকারিকরা। অর্থাৎ অগস্ট মাস থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031