"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরের বুকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার যুবকের দেহ

Share

রায়া দাসঃ কলকাতাঃ আজ নিউটাউনের স্বামীজি নগর থেকে এক অজ্ঞাত পরিচিত যুবকের বস্তা বন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, যুবকের মুখ থ্যাঁতলানো হয়েছে। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। মৃত যুবকের প্রথমে পরিচয় জানা না গেলেও, পরে জানা যায়, তাঁর নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের দেহে একাধিক ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু-তিন দিন আগে যুবককে হত্যা করা হয়েছে। শরীরে একাধিক ক্ষত রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে করে বস্তা বন্দি দেহ ফেলে দিয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি বাইকের পিছনে। তার উপরে ইট চাপা দিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল। এক স্থানীয় বাসিন্দা বলেন, “যুবকের দেহ রাত ৪টে ২০ নাগাদ ফেলে দিয়ে যায়। যে যুবক দেহ ফেলে দিয়ে গিয়েছিল, সে মিনিট খানেক দাঁড়িয়েছিল। এরপরে চলে যায়। আলো না থাকায়, অভিযুক্তের মুখ দেখা যায়নি। বাইকের পিছনে দেহ ফেলে দিয়ে যায়, তার উপরে বস্তা চাপা দেয় এবং ইট রেখে দেয়। আমরা সকাল ৮টা নাগাদ বিধাননগর হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসকরা জানান, দেহটি কমপক্ষে তিন থেকে চারদিন পুরোনো।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031