নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমে বেসরকারি হাসপাতাল থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেন। বন্ধ কেবিন থেকে উদ্ধার হয়েছে ওই নার্সের মৃতদেহ। গলায় ঝুলছিল স্টোথোস্কোপ। এই ঘটনায় তুমুল উত্তেজনা বেসরকারি ওই হাসপাতালে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছে ওই নার্সের পরিবার। মৃতা নার্সের বাড়ি বীরভূমের সিউড়িতে।

জানা গিয়েছে, বুধবার রাতে প্রতিদিনের মতোই ডিউটিতে এসেছিলেন ওই নার্স। এরপর হাসপাতালের একটি বন্ধ কেবিন থেকে দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলে দাবি করেছে মৃতের পরিবারের লোকজন। তাঁদের বক্তব্য, রাত ১১টা নাগাদ ডিউটিতে গিয়েছিলেন নার্স। শেষবার যখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তখন জানিয়েছিলেন তিনি ওটিতে রয়েছেন। এরপর আজ সকাল থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। হাসপাতালে যাওয়ার পর জানতে পারেন, তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। পাশাপাশি যথাযথ তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









