"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বহরমপুরে স্টেশনে লোহার পাত ভেঙে আহত ৭ যাত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের বহরমপুরে স্টেশনে লোহার পাত ভেঙে জখম সাত জন যাত্রী। প্রত্যেককেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। যদিও এই ঘটনায় রেল পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি বলে খবর। আহতরা হলেন মহম্মদ মহসিন হাজি (৭৫), অমর হাজরা (৩৪), ইজাজ আহমেদ (২৭), আঙ্গুরা বিবি (৪০) এবং আজিনুর বিবি (৩৭)।

জানা গিয়েছে, সোমবার দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য ১ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা প্ল্যাটফর্মের শেডের সঙ্গে লাগোয়া বিদ্যুতের আর্থিং-এর লোহার পাত ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে তিন জন পুরুষ এবং দু’জন মহিলা। সকলের রাইট আর্ম ও শোল্ডারে আঘাত রয়েছে। এক মাত্র আজিনুর বিবির মাথায় আঘাত লেগেছে। তাঁদের সকলের এক্স-রে করা হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, এক্স-রে রিপোর্টে হাড় ভেঙেছে কিনা জানার পরে পরবর্তী চিকিৎসা করা হবে। জখম পাঁচজনের বাড়ি ভগবানগোলা ও লালগোলা থানা এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। জখম পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। রেল পুলিশ জানায়, ওই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31