"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশনকে ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূম সোনম ওয়াংচুকের সমর্থনে বিশ্বভারতীর পড়ুয়াদের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে শান্তিনিকেতনে উত্তেজনা ছড়ায়। বিশ্বভারতীতে এসএফআই ও এবিভিপির ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একে অন্যের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকেন তাঁরা। ধীরে ধীরে পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। এখন দু’পক্ষই জমায়েত শুরু করেছে।

সূত্রে খবর, বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে গিটার হাতে গান গেয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। তাঁদের অনশন কর্মসূচিও চলছিল। অভিযোগ, সেই সময়েই এবিভিপি-র কর্মী-সমর্থকরা গিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকেন। তাতে উত্তেজনা ছড়ায়। পর্যায়ক্রমে দুই ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি এবং হাতাহাতি। এসএফআই-এর অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অবস্থানে এবিভিপি হামলা চালিয়েছে। এই অভিযোগ অস্বীকার করে এবিভিপি-র দাবি, এসএফআই-এর সদস্যরা শান্তিনিকেতনকে অশান্ত করার চেষ্টা করছেন। এবিভিপি-র এক নেতা বলেন, ‘ওরা চিনের দালালি করছে। শান্তিনিকেতনকে অশান্ত করার চেষ্টা করছে। অনশনের নামে এরা নেশা করছে।’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930