পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল পার্টি অফিস। যা নিয়ে রয়েছে একাধিক অভিযোগ। অভিযোগ, “প্ল্যান সংক্রান্ত কোনো অনুমতি না নিয়েই বেআইনীভাবে এই অফিস তৈরী করা হয়েছিল।” অভিযোগ জমা পড়েছিল। ১৫ জুলাই জোড়া শুনানির নোটিস পাঠায় জেলা প্রশাসন। আজ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গোটা পার্টি অফিস ঘিরে দেয়। দমকলও পৌঁছে গিয়েছে।

অভিষেকের পার্টি অফিসের সামনে দেখা যায় বিডিও, বিএলএলআরও-কে। গোটা এলাকাই গার্ড রেল দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। আমতলা-বারুইপুর যে রাস্তা রয়েছে সেখানে আমতলা মোড়ের কাছে রয়েছে এই পার্টি অফিস। সেখানেই বর্তমানে গার্ড রেল দিয়ে অর্ধেক রাস্তাই ব্লক করে দেওয়া হয়েছে। দুটো আলাদা আলাদা লেন দিয়ে চলছে যাতায়াত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পুলিশের সংখ্যা। কিছু সময়ের মধ্যে এসে যায় তিন তিনটে বুলডোজ়ার।

দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। এলাকার বিধায়ক যদিও স্পষ্টতই বলছেন, এই বিল্ডিংটা পুরোটাই অবৈধ জায়গায় হয়েছে। প্রশাসন এবার ব্যবস্থা নিচ্ছে। আগেই নোটিস দিয়েছিল। এখানে লাগানোও রয়েছে। জেলা শাসক, এসডিও, বিডিওও সকলে সিদ্ধান্ত নিয়েছেন এই বিল্ডিং আর রাখার দরকার নেই। সেই অনুযায়ী কাজ হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









