"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশনের জেরে ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করলো রেল

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রেলের খাবারে পাতে পড়ল মেয়াদ উত্তীর্ণ বাসি পাউরুটি। দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন নিউ দিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের সকালের খাবারে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পরিবেশনের অভিযোগ। সেই ঘটনায় এ বার কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। ঘটনার তদন্তের পরে সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে ক্যাটারিং ম্যানেজার-সহ সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত শনিবার সকালে ট্রেনে সি-৪ কোচের ৭৪ জন যাত্রীকে ব্রেকফাস্টে প্যাকেটের পাউরুটি দেওয়া হয়। পরে এক যাত্রীর নজরে আসে যে পাউরুটি মেয়াদ উত্তীর্ণ। ব্রেডের প্যাকেটের গায়ে ‘Use By’ তারিখ লেখা ছিল ১০ জুলাই ২০২৬, অর্থাৎ সেটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি বিষয়টি অন্য যাত্রীদের জানালে সবাই নিজেদের প্যাকেট পরীক্ষা করে একই তথ্য পান। ততক্ষণে অনেকেই সেই ব্রেড খেয়ে ফেলেছিলেন। যাত্রীদের মধ্যে শিশুরাও ছিল। তাদেরও ওই মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ার পরেই যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মেয়াদ ফুরোনো পাউরুটি খাওয়ার ফলে অনেকেই ফুড পয়জনিংয়ের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন।

অভিযোগ, কোচের বাইরে রাখা আরও কয়েকটি ক্যাটারিং প্যাকেটেও একই ব্রেড ছিল। যাত্রীরা তৎক্ষণাৎ রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। অভিযোগের তদন্তে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ পাওয়ার পর IRCTC সংশ্লিষ্ট ক্যাটারিং ভেন্ডরকে এক লক্ষ টাকা জরিমানা করেছে। আর দায়িত্বে থাকা ক্যাটারিং ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পুরো ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে খাদ্যের গুণমান পরীক্ষার উপর আরও কড়া নজর দিতে বলা হয়েছে। IRCTC-র তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও খাদ্যের মানের সঙ্গে কোনও আপস করা হবে না। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তে দোষীদের বিরুদ্ধে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930