"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘বন্দেমাতরম’ ও ‘জন গণ মন’ নিয়ে কড়া নিয়ম আনলো কেন্দ্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রগান নিয়ে ফের নতুন প্রোটোকল জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাফ জানানো হল, জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রগানে কোনও ধরনের ভুল করা যাবে না। জাতীয় সঙ্গীতের নির্ভুল উচ্চারণ করতে হবে। কেন্দ্র অনুমোদিত পাঠ অনুসরণ করতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রোটোকল মেনে চলার জন্য সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রকগুলিকে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাগুলি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্র গান পরিবেশনের সময় উচ্চারণ হতে হবে সম্পূর্ণ শুদ্ধ। জাতীয় সঙ্গীত বা জাতীয় গানের মাঝে অন্য কোনো গান গাওয়া যাবে না। সঠিক লিপি ও শুদ্ধ শব্দচয়ন ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

পরিবেশনের ক্রমঃ কোনো সরকারী অনুষ্ঠানে যদি রাজ্য সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত- এই তিনটিই পরিবেশন করা হয়, তবে ক্রম অনুসারে প্রথমে রাজ্য সঙ্গীত, তারপরে জাতীয় গান ‘বন্দে মাতরম’ এবং সবশেষে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাইতে বা বাজাতে হবে।


জাতীয় গানের নিয়মঃ সরকারী অনুষ্ঠানে জাতীয় গানের পূর্ণাঙ্গ সংস্করণ (৬ স্তবক বিশিষ্ট, প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড) গাওয়া বা বাজানো বাধ্যতামূলক করা হয়েছে।

শ্রোতাদের আচরণঃ যখনই জাতীয় সঙ্গীত বা জাতীয় গান বাজানো বা গাওয়া হবে, তখন উপস্থিত সকলকে মনোযোগ সহকারে সোজা হয়ে দাঁড়াতে হবে। তবে সিনেমা, ডকুমেন্টারি বা নিউজ রিলের অংশ হিসেবে জাতীয় গান বাজানো হলে, সেক্ষেত্রে দাঁড়ানোর প্রয়োজন নেই।


সঠিক উচ্চারণ ও লিরিক্সঃ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কঠোর নির্দেশ দিয়ে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান- উভয়েরই অনুমোদিত পাঠ্য, সঠিক শব্দচয়ন ও উচ্চারণ সর্বদা বজায় রাখতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31