"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সোনম ওয়াংচুকের অনশন আঠারো দিনে পড়তেই চিকিৎসার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন আঠারো দিনে পড়লো। ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রায় ৮.৫ কেজি ওজন কমেছে ওয়াংচুকের। এ দিন সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, আন্দোলনকারীদের পক্ষ থেকে একাধিকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও ‘নীরবতা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।’ দীপকের দাবি, সরকার ইচ্ছাকৃত ভাবে আন্দোলনের দাবিগুলিকে উপেক্ষা করছে।

গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন। প্রশ্নপত্র ফাঁস এবং জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছেন সোনম। ইতিমধ্যে ওয়াংচুকের জন্য অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী রাকেশকুমার সাইনি এই মামলা দায়ের করেছেন। মামলার আবেদনে ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করা এবং সেই জন্য কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, অনশন শুরুর পর থেকে ওয়াংচুকের ওজন প্রায় ৮.৫ কেজি কমেছে এবং তাঁর শরীরে পেশির ক্ষয়ও শুরু হয়েছে। দুর্বলতার কারণে তিনি খুব কম কথা বলতে পারছেন বলেও জানা গিয়েছে। তবুও তিনি অনশন প্রত্যাহার করতে রাজি নন। দীপকে জানিয়েছেন, সংগঠনের তরফে তাঁকে অনশন ভাঙার অনুরোধ করা হলেও ওয়াংচুক আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031