অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা মেট্রোর কাজের জন্য ফের বন্ধ হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সপ্তাহান্তে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজের জন্য বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগর সংলগ্ন এলাকায় মেট্রো ভায়াডাক্টের P325 থেকে PP326 স্প্যানের সেগমেন্ট লঞ্চিংয়ের জন্য বন্ধ থাকবে উড়ালপুল।

শুক্রবার রাত ৮টা থেকে থেকে ২৯ জুন, সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকবে। ফলে সেই উড়ালপুল দিয়ে যান চলাচল হবে না। উড়ালপুল দিয়ে উত্তর দিকে যাওয়া সব গাড়ি বেলেঘাটা মেন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে অতি সম্প্রতিও চিংড়িহাটা ক্রসিং বন্ধ করা হয়েছিল। মে মাসে দুই দফায় চিংড়িঘাটা ক্রসিংয়ের দুই লেন বন্ধ রাখা হয়েছিল ৬০ ঘণ্টা করে। মেট্রোর কাজের জন্যই বন্ধ করা হয়েছিল। মেট্রোর কাজ শেষের পরে পরিদর্শনে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।










