"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শহরের সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ তারাতলায় কারখানার ছাদ ভেঙে ভয়াবহ মৃত্যুর ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা শহরের নির্মাণকাজ নিয়ে বড়ো নির্দেশ দিলেন। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতা পুরনিগমের অন্তর্ভুক্ত এলাকায় নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে হবে। পূর্বতন সরকারের আমলে যে সব নির্মাণের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলি ফের খতিয়ে দেখা হবে। ৩১ জুলাই পর্যন্ত ওই সব কাজ বন্ধ রাখতে হবে। বিশেষ টিম দিয়ে অডিট করানো হবে। সব ঠিক থাকলে ১ লা আগস্ট থেকে ফের কাজ শুরু করা যাবে। আপাতত কলকাতার ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিধাননগর ও হাওড়াতেও এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু বলেন, “মুখ‍্যসচিবের নেতৃত্বে কলকাতা পুরসভা, পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ এবং পুলিশ , কেএমডিএ-র প্রতিনিধিদের নিয়ে টিম তৈরি করা হবে। যে সব জায়গায় পোর্ট এবং মেট্রো অথরিটির আধিকারিকদের প্রয়োজন, তাঁদের নিয়ে অডিট কমিটি তৈরি করা হবে।” তবে হাসপাতাল বা অন্যান্য জরুরি ক্ষেত্রে নির্মাণের কাজে ছাড় থাকবে। বৃহস্পতিবার বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত যে রিপোর্ট পেয়েছেন, তাতে জানতে পেরেছেন, ত্রুটিযুক্ত প্ল্যান ছিল। পরে পুরোটা খতিয়ে দেখা হবে।





DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930