"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তুমুল বৃষ্টিতে জলে ভাসমান শহরের বিস্তীর্ণ এলাকা

Share

রায়া দাসঃ কলকাতাঃ সকাল থেকে রোদে ঝলমলে আকাশ থাকলেও সাড়ে বারোটার পর থেকেই আকাশ কালো মেঘে ঢাকতে শুরু করে। অন্ধকারে ঢেকে যায় কলকাতা, হাওড়া, হুগলি। শুরু হয় তুমুল বৃষ্টি। তবে শুধু বৃষ্টিই নয়, মুহুর্মুহু বজ্রপাতে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় শহরে। কয়েক ঘণ্টার মধ্যে জল জমে গিয়েছে শহরের একাধিক জায়গায়। এর জেরে যানবাহন পরিষেবা ব্যাহত হয়ে পড়ে।

আবহাওয়াবিদদের অনুমান, একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুর সাড়ে ১২টা নাগাদ বৃষ্টি শুরু হয়। বাঁকুড়া, নদিয়া মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া। রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। একনাগাড়ে বৃষ্টি হওয়ায় সেন্ট্রাল অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর, সল্টলেক, সেক্টর ৫ সহ একাধিক জায়গায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই।

এদিকে, উত্তরবঙ্গে নতুন করে বিপদের আশঙ্কা রয়েছে। উত্তরের পাঁচ জেলায় এবার লাল সতর্কতা জারি করা হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও চরম ভারী বৃষ্টির সতর্কতা। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেশি বৃষ্টির আশঙ্কা আগামী রবিবার, সোমবার ও মঙ্গলবার। সিকিম, বাংলার পাহাড়ে আরও ধস নামতে পারে। পাহাড়ি নদীতে হড়পা বানের সতর্কবার্তা। সিকিম, ভুটানের জলে জলস্ফীতির আশঙ্কা ডুয়ার্সে। জুনের শেষে দক্ষিণের সব জেলায় বৃষ্টি বাড়তে পারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930