নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইঃ আজ তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়। বিষাক্ত গ্যাসে ২ জন শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর অসুস্থ প্রায় ৫৭ জন শ্রমিক। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়ে যায়।

সূত্রের খবর, এদিন পেরিয়াপালম অঞ্চলে অবস্থিত সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামক একটি সি-ফুড প্রসেসিং ইউনিটে অ্যামোনিয়া গ্যাস লিক হয়। তাতে শ্রমিকদের নাকে একটা ঝাঁঝালো গন্ধ এসে লাগতেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে মাথা ঘোরাতে শুরু করে। কেউ কেউ বমি করতেও শুরু করেন। একে একে প্রচুর শ্রমিক অসুস্থ পড়েন। এরপর শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সাত জন শ্রমিককে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, পরিমাপ করার ভাল্ভ বা মেজার ভাল্ভ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করেছে। মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি দুর্ঘটনার খবর পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর জানান, “তিরুভাল্লুর জেলায় কান্নিগাইপেয়ার গ্রামে চিংড়ি প্রসেসিং ফ্যাক্টরীতে মর্মান্তিক অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনায় অনেক শ্রমিকের প্রাণ গিয়েছে ও অনেকের ক্ষতি হয়েছে। এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি।”
Sponsored Ads
Display Your Ads Here









