"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োতে পিকআপ ভ্যান পড়তেই মৃত্যু হলো ৮ জন যাত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের সোলাপুর জেলার তান্ডুলওয়াড়ি গ্রামে তীর্থযাত্রীদের পিকআপ ভ্যান পিছলে রাস্তার ধারের কুয়োয় পড়তেই ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর ৭ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। এই পিকআপ ভ্যানে মোট পনেরো জন তীর্থযাত্রী ছিলেন। যারা পান্ধারপুর এলাকার রাঞ্জানির বাসিন্দা।

জানা গেছে, স্থানীয় সিদ্ধনাথ মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে চার জন মহিলা ও চার জন শিশু রয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে ক্রেনের সাহায্যে পিকআপ ভ্যানকে কুয়ো থেকে তোলা হয়। আর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকাবাসীরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করার পাশাপাশি মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

অন্যদিকে, এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশও শোকপ্রকাশ করেছেন। আর মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এই নিয়ে গত কয়েকমাসে রাস্তার ধারে কুয়োয় গাড়ি পড়ে তিনটি বড়ো দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গত মে মাসে দিনদোরি এলাকায় একটি গাড়ি ছয় জন শিশু সহ একই পরিবারের নয় জনকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ধারের কুয়োয় পড়ে যায়। যার কারণে দুর্ভাগ্যবশত নয় জনই মারা যান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930