"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কলকাতা সহ আরো চারটি নতুন জেলা ঘোষণা করলো রাজ্য সরকার

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রায় দেড় ঘণ্টা বাজেট পেশ করলেন। বাজেটে সরকারী কর্মচারী, মহিলা, যুব, ছাত্রছাত্রী থেকে বয়স্কদের জন্য বড়ো ঘোষণা করা হয়েছে। গুরুত্ব পেয়েছে কৃষি, শিল্প, শিক্ষা, বিদ্যুৎ-সহ বিভিন্ন ক্ষেত্র। কর্মসংস্থানেও জোর দেওয়া হয়েছে। বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপও। মোট ৫টি জেলা ঘোষণা করা হয়েছে বাজেটে।

বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে। ৫টি নতুন জেলা ঘোষণা করা হয়েছে। জেলা হবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। মোট ১০টি নতুন পুরসভা তৈরি হবে। তার মধ্যে রয়েছে শিবনিবাস, গাজোল, টাল, বেলদা, বাগানান, জয়গী, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিপাড়ি। মোট চার জেলায় বিমানবন্দর তৈরি হবে। কাঁথিতে নতুন পুলিশ জেলা গঠিত হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি হবে।

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মধ্যে ৩০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া নিয়োগ করা হবে ২০ হাজার পুলিশ কর্মী, ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী। এছাড়া, এক হাজার ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার ও রাইফেলস কর্মী নিয়োগ করা হবে।


ভাতা বৃদ্ধি

  • বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
  • সিভিক ভলান্টিয়ারদের ২ হাজার টাকা ভাতা বৃদ্ধি
  • আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ৫ হাজার টাকা
  • ভিলেজ ও গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি ২ হাজার টাকা
  • হোমগার্ড পারিশ্রমিক ভাতা বৃদ্ধি দুই হাজার টাকা
  • মিড ডে মিলের রাঁধুনিদের এক হাজার টাকা বৃদ্ধি

যুবদের জন্য ঘোষণা

  • যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা পাবেন যুবরা। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • স্নাতক (গ্র্যাজুয়েট) বেকারদের জন্য মাসিক ৩০০০ টাকা।
  • অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য প্রতি মাসে ২০০০ টাকা।

মহিলাদের জন্য ঘোষণা

  • অন্নপূর্ণ যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • বিনামূল্যে বাস পরিষেবায় বরাদ্দ ৫৫০ কোটি টাকা। চালু হচ্ছে পিঙ্ক কার্ড।
  • গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে ৬টি পুষ্টি কিট পাবেন।
  • উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে।

শিক্ষায় ঘোষণা

বাজেটে শিক্ষাতেও জোর দেওয়া হয়েছে। কী কী ঘোষণা করা হয়েছে দেখে নিন

  • আদর্শ বিদ্যালয় তৈরিতে ২১০০ কোটি টাকা বরাদ্দ
  • শিলিগুড়িতে IIT  ও IIM-এর প্রস্তাব
  • সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার বিস্তারে ৫০ কোটির বরাদ্দ
  • ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তৈরি হবে দু’টি কেন্দ্রীয় বিদ্যালয়
  • প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ফ্রি কোচিং সেন্টার
  • প্রতি জেলায় তৈরি হবে ফ্রি কোচিং সেন্টার
  • মিড ডে মিলে পড়ুয়া পিছু বরাদ্দ বেড়ে ১০ টাকা হয়েছে

স্বাস্থ্যে ঘোষণা

বাজেটে স্বাস্থ্যে জোর দেওয়া হয়েছে। কী কী ঘোষণা করা হল?


  • উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল
  • ৫টি নতুন মেডিক্যাল হাব তৈরির ঘোষণা
  • ভেলোর, মুম্বইয়ে রোগীর পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে
  • সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা

শিল্পে জোর

বাংলার বাজেটে জোর দেওয়া হয়েছে শিল্পে। কী কী ঘোষণা করা হল, দেখে নিন

  • উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারিচালিত গাড়ির কারখানা তৈরি হবে।
  • শিলিগুড়িতে ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব তৈরি হবে
  • শিলিগুড়িতে আইটি পার্ক গড়ে তোলা হবে
  • দুর্গাপুরে তৈরি হবে সেমি কন্ডাক্টর ইউনিট
  • দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল হাব তৈরি হবে

শক্তিপীঠ সার্কিট ও শ্যামপ্রসাদ

  • শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে
  • কালীঘাট, তারাপীঠ থেকে ফুল্লরা, বক্রেশ্বরকে নিয়ে সার্কিট তৈরি হবে
  • ঐতিহ্য পুনরুদ্ধারে হেরিটেজ কমিশন গঠন হবে
  • শ্যামাপ্রসাদের বাড়ি সংরক্ষণে ২০০ কোটি টাকা বরাদ্দ

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930