"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপি কর্মীকে মাথা ফাটানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে কলকাতার মুচিপাড়া থানা এলাকার মুচি বাজারে এক জন বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। আক্রান্ত কর্মীর নাম বিপ্লব নাগ। কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। এছাড়া ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লববাবু কয়েকজন পরিচিতের সাথে এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তখনই আচমকা কয়েকজন যুবক লোহার রড নিয়ে তাদের ওপর চড়াও হয়ে পিছন থেকে বিপ্লববাবুর মাথায় সজোরে আঘাত করে। এরপর বিপ্লববাবু রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়তেই এলাকাবাসীরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাহুলবাবুর দাবী, “নির্বাচনের আগে থেকেই তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আগামী রবিবার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার সজল ঘোষকে একটি সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচীর প্রস্তুতি নিয়েই দলীয় কর্মীরা আলোচনা করছিলেন।”

অন্যদিকে, সজল ঘোষ জানান, “সংবর্ধনা সভা বানচাল করতেই তৃণমূল পরিকল্পনা করে এই রক্তক্ষয়ী হামলা চালিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব সমস্ত ঘটনা অস্বীকার করে। ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে পাল্টা বলেন, “আমি রাজনৈতিক রং লাগাতে চাই না। তবে আমাদের বুথ এজেন্ট দ্বিপন সাহাকে প্রথমে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কিছু ছেলে মারধর করে। খবর পেয়ে তার ভাই ঘটনাস্থলে পৌঁছালে তাকেও বেধড়ক মারধর করা হলে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।” আপাতত মুচিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031