রায়া দাসঃ কলকাতাঃ বঙ্গে পদ্ম শিবির আসতেই প্রকাশ্যে আসছে তৃণমূলের একের পর এক দুর্নীতির ছবি। আজ ট্যাংরার সেকেন্ড লেনের কলকাতা পুরসভার সাতান্ন নম্বর ওয়ার্ডের একটি তৃণমূল কার্যালয়ের আলমারির ভিতরে থেকে প্রচুর আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ ঠা মে নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে এই তৃণমূল কার্যালয়ে কোনো তৃণমূল কর্মীকে দেখা যায়নি। এরপর এলাকাবাসী এবং এলাকার বিজেপি কর্মীরা ওই কার্যালয়ে ঢোকেন। তারপরই সেখানকাদ একটি আলমারি থেকে প্রায় তিনশো কার্ড উদ্ধার হয়েছে। তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড সবই রয়েছে। ভোটাররা ভোট দিতে যাতে না পারেন, তাই তৃণমূল এগুলো নিয়ে আটকে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। বিজেপির দাবী, “এখন সব সামনে আসছে।”

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









