"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির বেআইনী অংশ ভাঙার নির্দেশ পুরসভার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আর জি কর কাণ্ডের অভিযুক্ত সন্দীপ ঘোষের বেআইনী বাড়ি ভাঙার নির্দেশ দিল পুরসভা। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের বেআইনি নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের যৌথ মালিকানায় তৈরি বাড়ির ছাদের বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যেও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পুরসভা।

কলকাতা পুরসভা সূত্রে খবর, বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩, বদন রায় লেনের ওই বাড়িটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছিলেন অংশুমান সরকার নামের এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মামলার শুনানি। গত ১৪ মে শুনানির পর এই ভাঙার নির্দেশ জারি করা হয়েছে। পুরসভার তদন্ত ও নকশা অনুযায়ী, বাড়িটিতে মূলত তিনটি নিয়মের লঙ্ঘন করা হয়েছে। ছাদের ওপর প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকা জুড়ে ও ২.০৫ মিটার উচ্চতার একটি নতুন পারগোলা তৈরি করা হয়েছিল, যা মূল প্ল্যানে ছিল না।

লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য ছাদের ওপর একটি লোহার প্যাঁচানো সিঁড়ি বসানো হয়েছিল। দ্বিতীয় তলে একটি দরজার জায়গায় নতুন করে ইটের দেওয়াল তোলা হয়েছিল। এই নির্মাণগুলি পুরসভার ২০০৯ সালের বিল্ডিং আইনের ১৩৩ ও ১৩৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে বলে রিপোর্টে জানানো হয়।
মামলার শুনানির সময় অভিযোগকারী স্পষ্ট জানান, ছাদের ওই বেআইনি পারগোলাটি কোনোভাবেই যেন বহাল রাখতে না দেওয়া হয়। অন্যদিকে, সন্দীপ ঘোষ স্বীকার করে নেন যে পারগোলাটি বাড়ির ‘কমপ্লিশন প্ল্যান’-এ ছিল না। উভয় পক্ষের বক্তব্য শোনার পরই, কলকাতা পুরসভার স্পেশাল অফিসার নির্দেশ দেন যে, ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি অংশটি সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031