"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রোড শোর মাধ্যমে ফলতায় প্রচার সারলেন শুভেন্দু অধিকারী

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। তার আগে আজ প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেলেন। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী নির্বাচনী সভা থেকে ঘোষণা করেছিলেন, ‘‘ফলতার সমস্ত পঞ্চায়েত ছুঁয়ে একটি পদযাত্রা করবেন।’’ সেই পদযাত্রা করতে এদিন ১১ টা ৪৫ মিনিট নাগাদ ফলতায় পৌঁছে এলাকার একটি শিবমন্দিরে পুজো দেন। এরপর বঙ্গনগর দু’নম্বর পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। তারপর হুডখোলা গাড়িতে মিছিল শুরু হয়। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় উপচে পড়ে। এমনকি পুষ্পবর্ষণ করে, শ্লোগান তুলে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয়।

বিজেপি সূত্রে খবর, গত ২৯ শে এপ্রিল বিধানসভা নির্বাচনের পর এলাকাবাসীদের একাংশ হাসিমনগরেই ভোট দিতে না পারার অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবীতে বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর নির্বাচন কমিশনের তরফে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়। এদিন মিছিল থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘‘২০২১ সালের নির্বাচনের পর বহু বিজেপি কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বহু পরিবার তাদের আপনজনকে হারিয়েছে। আমরা তাদের পাশে রয়েছি। নিহত ৩২১ জন কর্মীর পরিবারের এক জন করে সদস্যের জন্য সরকারী চাকরীর ব্যবস্থা করা হবে।’’

পাশাপাশি বিজেপি প্রার্থী দেবাশিস পণ্ডার সমর্থনে পদযাত্রায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘‘ফলতায় যাঁরা আক্রান্ত হয়েছেন, যাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বা রুজিরোজগার বন্ধ করে দেওয়া হয়েছে, তাঁদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে। নতুন সরকারের আমলে কেউ আতঙ্কে থাকবে না। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930