"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘Y’ প্লাস ক্যাটেগরীর নিরাপত্তা পেল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরহাদ হাকিমের নিরাপত্তা কমেছে, সেখানে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কেন্দ্রীয় নিরাপত্তা বাড়লো। এবার কাকলি ঘোষ দস্তিদারকে ওয়াই প্লাস ক্যাটেগরীর নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই তৃণমূলের সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী দেখা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই নিরাপত্তা দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার থেকেই কাকলি ঘোষ দস্তিদারকে ওয়াই ক্যাটাগরীর কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। মধ্যমগ্রামে তাঁর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ জওয়ানদের দেখা গিয়েছে। বিকেলে মধ্যমগ্রাম-বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে বৈঠক করতে যাওয়ার সময়ও কেন্দ্রীয় নিরাপত্তা ছিল। যেখানে তৃণমূল গদিচ্যুত হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিমের নিরাপত্তা-কনভয় কমেছে, সেখানে হঠাৎ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তা বাড়লো কেন? এতা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার “চার দশকের আনুগত্য” নিয়ে পোস্ট করেছিলেন। উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন। নয় মাস আগে অর্থাৎ গত বছরের আগস্ট মাসে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন, তখন কাকলি ঘোষ দস্তিদারকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ তাঁকে সরিয়ে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়ার পরই ক্ষোভ উগরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরষ্কৃত হলাম।”




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31