অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রাজ্যে ধর্মীয় ভাতার পরিবর্তে বর্তমান সরকার শিক্ষার জন্য নতুন করে যোজনা চালু করল। আজ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেইখান থেকেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বড় বার্তা দিলেন শুভেন্দু। লাগামছাড়া বেতনের জন্য মধ্যবিত্ত বাড়ির পড়ুয়ারা অসুবিধায় পড়েন। সেই কারণেই এমন কড়া বার্তা শুভেন্দুর।

শুভেন্দু অধিকারী বলেন, “আজকের কর্মসূচির মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থা বা রামকৃষ্ণ মঠ ও মিশন সহ যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান গুলি শিক্ষাব্যবস্থা পরিচালনা করেন তাঁদের উৎসাহিত করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবদেন করব যে অর্থনৈতিক ভাবে আপনারা যেভাবে বেতন বা সেমিস্টারের বেতন নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত।” তাঁর আরও সংযোজন, “আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন। এমন কোনও কাজ করবেন না, যাতে সরকার বিব্রত হয়। কোনও সাধারণ বাড়ির ছেলেমেয়েরা অসুবিধায় পড়েন সেটা করবেন না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ভর্তি খুব সহজ। মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরও বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন।”
পাশাপাশি এও বলেন, “ মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে নইলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা-ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা যাচ্ছে, তারা বেসরকারি শিক্ষাব্যবস্থার স্ঙ্গে প্রতিযোগীতায় ছিটকে যাচ্ছে। এঁটে উঠতে পাচ্ছে না। এক্ষেত্রেও সুস্থ প্রতিযোগিতা হওয়া দরকার। আজই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিক ভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ-ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর দফতরে শিক্ষাদফতরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু হল। আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না।”
Sponsored Ads
Display Your Ads Here










