"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মসজিদের বাইরে আচমকা পর পর গুলি, মৃত ৫ জন

Share

ব্যুরো নিউজঃ ক্যালিফোর্নিয়াঃ গতকাল ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোর একটি ইসলামিক সেন্টারে হামলা চালাল দুই কিশোর বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে নিরাপত্তারক্ষী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। গুলি চালানোর পরেই দুই বন্দুকবাজ আত্মঘাতী হয় বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তে গোটা ঘটনাকে ‘হেট ক্রাইম’ বলেই মনে করছে পুলিশ।

স্যান ডিয়াগোর ক্লেয়ারমন্ট এলাকায় বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে ইসলামিক সেন্টার। এখানে মসজিদের পাশাপাশি একটি মাদ্রাসাও রয়েছে। ধর্মীয় শিক্ষার সঙ্গে ডে স্কুলও চলে। এ দিন বিকেলে আচমকাই বন্দুক নিয়ে ইসলামিক সেন্টারের ভিতরে ঢুকে পড়ে দুই কিশোর। তখন স্কুল এবং মাদ্রাসা চলছিল। কয়েক শত পড়ুয়া পড়াশোনা করছিল। নমাজের জন্যও জড়ো হয়েছিলেন অনেক মুসলিম। আচমকাই তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই বন্দুকবাজ।

মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যে যেদিকে পারেন ছুটতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বেশ কয়েক জন। হামলার মিনিট পাঁচেকের মধ্যেই ঘটনাস্থল ছেড়ে পালায় দুই বন্দুকবাজ। গুলির শব্দ শুনেই ছুটে আসেন টহলদার পুলিশ। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলও। নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে। তবে আহত ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


হামলায় স্কুল এবং মাদ্রাসার পড়ুয়ারা কোনও ক্ষতি হয়নি। তারা নিরাপদেই রয়েছে বলে জানিয়েছেন স্যান ডিয়াগোর পুলিশ প্রধান স্কট ওয়াল। তিনি বলেন, ‘ইসলামিক সেন্টারের বাইরে থেকে তিন জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রছাত্রীরা নিরাপদেই রয়েছে। নিরাপত্তারক্ষীর তৎপরতাতেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।’ কেন হামলা হলো, এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ঘটনাটিকে সম্ভাব্য ‘হেট ক্রাইম’ হিসেবেই দেখা হচ্ছে।

হামলার পরেই গোটা এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তখনই রাস্তায় দাঁড় করানো একটি গাড়ি থেকে ১৭ এবং ১৯ বছরের দুই কিশোরের দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলার পরে আত্মহত্যা করে দুই বন্দুকবাজ। পুলিশ দক্ষ হাতে পরিস্থিতি সামলেছে জানিয়ে স্যান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া বলেন, ‘এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তল্লাশি চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031