"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইরানের মিসাইল হামলায় কুয়েতে মৃত্যু হলো ভারতীয় নাগরিকের

Share

ব্যুরো নিউজঃ কুয়েতঃ পশ্চিম এশিয়ায় ফের ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। শান্তি আলোচনা কার্যত ভেস্তে গিয়েছে। যুদ্ধ ফের শুরু হয়নি ঠিকই। কিন্তু আজ ইরানের মিসাইল হামলায় ভারতের ১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে ওই নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইরানের হামলায় ওই ভারতীয় নাগরিকের মৃত্যুর পাশাপাশি ৬৩ জন আহত হয়েছেন বলে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন দুপুরবেলাও অন্য দিনের মতো ভিড় ছিল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে। আচমকাই একটা মিসাইল আছড়ে পড়ে ৪ নম্বর টার্মিনালে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। হামলার পরেই ঘটনাস্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নীচ থেকে এক এক করে উদ্ধার করা হয় যাত্রীদের। কারও মাথা ফেটে গিয়েছে, কারও পা ভেঙেছে, কারও হাত। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ভারতীয় নাগরিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিমানবন্দরে শুধু মিসাইল নয়, ড্রোন হামলাও করেছিল ইরান। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর সাময়িকভাবে কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে কুয়েতের বেসামরিক বিমান মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। আরও দু’টো মিসাইল মাঝপথে ভেঙে পড়ে বলে দাবি করেছে আমেরিকান সেনা। কয়েকটি ব্যালিস্টিক মিসাইলও নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে বলে দাবি। তবে বাহরিনেও ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইরান। তবে তা রুখে দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। বাহরিনের সেনা জানিয়েছে, আকাশেই তিনটি মিসাইল নষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি গুলি করে নামানো হয়েছে একাধিক ড্রোন।


উল্লেখ্য, শান্তি প্রস্তাব নিয়ে এখনও ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে আমেরিকা। তবে কোনও রফাসূত্র মেলেনি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান। মজুত সমস্ত ইউরেনিয়ামও নষ্ট করে ফেলতে হবে। এই শর্ত পুরোপুরি মানতে রাজি নয় তেহরান। এখানেই জট পাকিয়ে গিয়েছে শান্তিচুক্তি। এছাড়া বাজেয়াপ্ত করা সম্পত্তি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, হরমুজ় প্রণালীতে নিজেদের আধিপত্য ধরে রাখার দাবিও জানিয়েছে ইরান।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031