ব্যুরো নিউজঃ চীনঃ আজ সকালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো। এর জেরে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.২ ছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চীনের গুয়াংসি অঞ্চলে ভূমিকম্পের ফলে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।











