"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘আমরা কিন্তু হারিনি। আমাদের ১০০ আসন লুঠ করা হয়েছে।’, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল গেরুয়া ঝড়ে একেবারে তলিয়ে গেছে। রাজ্যের একের পর এক মন্ত্রীর পরাজয় হয়েছে। তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে অভিযোগ করেছেন, “তাঁকে জোর করে হারানো হয়েছে। প্রায় একশো আসন লুঠ করেছে। আর আগেই এই ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।”

এরপর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কী রাজভবন যাবেন? তাঁর উত্তর, “কেন যাব রাজভবনে ? আমি যদি শপথ নিতে যেতাম তাহলে যেতাম। ওরা দখল করেছে । ভেবেছে আমি পদত্যাগ করতে যাব ? আমি যাব না আমি কেন যাব ? আমরা ভোট হারিনি। আমি ইস্তফা দেব না।” পরের প্রশ্ন কংগ্রেস এবং তৃণমূল কী ভবিষ্যতে জোট গড়তে চলেছে ? তিনি বলেন, “আমি কিছু বলব না স্ট্র‍্যাটেজি নিয়ে।”

শাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বেলেঘাটাতে একজনকে মেরে ফেলেছে। মহিলাদের রেপের হুমকি দিচ্ছে। ভুল মেসেজ পৌঁছাচ্ছে বিশ্বের কাছে যে তোমরা গণতান্ত্রিক ভাবে লড়োনি। মা মাটি মানুষ কে ধন্যবাদ । ওনারা ভোট দিয়েছিলেন। আমরা সেই ভোট রক্ষা করতে পারিনি।
কি চাও তোমরা? শুধু একটি পার্টি ? সারা দেশে একটাই পার্টি থাকবে?
সিআরপিএফ গুণ্ডার মতো আচরণ করেছে। কেন্দ্রীয় বাহিনী এরকম ব্যবহার করতে পারে, কোনওদিন ভাবতে পারিনি-দেখিনি। এই অত‍্যাচার যদি চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই ওদের মুখোশ খুলে যাবে।



যদি আমার পার্টির লোকজনের উপর অত্যাচার করো, তাহলে পরে সেটি ফেরত পাবে। ওরা এমনি জিতলে আমার কোনও কথা বলার ছিল না। কিন্তু তোমরা জোর করে ক‍্যাপচার করেছে। দশ জনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। যারা যেখানে যেখানে সমস্যা হয়েছে যাবে দেখবে। আমার পার্টি হেড কোয়ার্টারে ও হামলা করেছে। আমরা কিছু স্ট্র্যাটেজি নিচ্ছি । সংবাদ মাধ্যম কে জানাচ্ছি না।
কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিজেপি আমাকে পেটে মেরেছে। পিছন থেকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিতে দিতে মারতে মারতে বের করেছে। মহিলা হওয়ার পর আমার সঙ্গে কীভাবে ব্যবহার করেছে এবং অত্যাচার‍ করেছে। আমি ঘুরে দাঁড়াব, বাঘের মতো লড়াই করেছি।

মিডিয়ার একাংশ আগে থেকেই দেখাতে শুরু করেছে আমি পিছিয়ে। আমরা যখন জিতেছিলাম আমি বলেছিলাম কারও উপর যেন অত্যাচার না হয়। বদল চাই বদলা নয়। আমরা সিপিএম-এর একটা পার্টি অফিসে হাত দিইনি। অত্যাচার করিনি। আমি রবীন্দ্রসংগীত আর নজরুল গীতি গাইতে দিয়েছিলাম। আর তিনদিন ধরে বিজেপি অত্যাচার করছে। সিআরপিএফ। এটা জওয়ান বাহিনী না বুট বাহিনী…


ওরা অত্যাচার করছে। এমনকি তফশিলি জাতি উপজাতিদের ছাড়ছে না। ভাঙর থেকে বারাসত, কলকাতা থেকে শুরু করে জঙ্গল মহল— সর্বত্র বিজেপি অত্যাচার করে চলেছে। আমি এখন পদে নেই । I am now free birds.আমি এক পয়সা বেতন নিইনি। আমি পুরো জীবনটাই মানুষকে উৎসর্গ করেছি। আমি কোনোদিন এই ধরনের নির্বাচন দেখিনি। ২০০৪ সালেও আমি এমন দেখিনি। যখন আমি একা ছিলাম তখনও দেখিনি। সোনিয়া গান্ধী, রাহন গান্ধী, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন থেকে শুরু করে ইন্ডিয়া জোটের লোকজনের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল অখিলেশ যাদব আসছেন।

আমরা কিন্তু হারিনি। আমাদের ১০০ আসন লুঠ করা হয়েছে। আমাদের লড়তে হয়েছে বিজেপির সঙ্গে নয়। নির্বাচন কমিশনের সঙ্গে। ভোটের পরে ইভিএম মেশিন চার্জড। দুটি পর্যায়ে নির্বাচন হওয়ার পরে আমাদের লোকজনকে গ্রেফতার করতে শুরু করে এবং আধিকারিকদের বদলি শুরু করে। নিজেদের পার্টি থেকে আমলা নিয়ে আসে। গট আপ নির্বাচন কমিশন এবং বিজেপির মধ‍্যম।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930