"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফলপ্রকাশের দিন উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ

Share

রায়া দাসঃ কলকাতাঃ নির্বাচনী ফলপ্রকাশের দিনই কলকাতায় এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বেলেঘাটায় বাড়ির বাইরে এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক, এরপর সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।

মৃত যুবকের বোন জানান, তাঁর দাদাকে সবাই বাড়ি থেকে বেরতে নিষেধ করেছিল, তাই তিনি বাড়িতেই ছিলেন সারাদিন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটা ফোন আসে। বেরিয়ে যান বিশ্বজিৎ। এরপর থেকে আর কেউ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি।

পরে পরিবারের সদস্যরা বাইরে খুঁজতে গিয়ে দেখেন, দরজাটা ভাঙা, আর তার কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিশ্বজিৎ। তাঁর পকেটে যে ফোনটা পাওয়া গিয়েছে সেটাও ভাঙা। পুলিশের কাছে ফোন জমা আছে। বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, বরাবরই তৃণমূলের কর্মী হিসেবে কাজ করেন তাঁরা। তাই পরিবারের অনুমান রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে তাঁকে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31