"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

LPG-র ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস বন্ধ হয়ে যাওয়ায় পথে নামলেন গ্রাহকরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ জ্বালানী সঙ্কটের জেরে গৃহস্থের রান্নাঘর থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ সর্বত্র সমস্যায় ভুগছে। এই পরিস্থিতিতে রান্নার গ্যাস বুক করেও সময় মতো মিলছে না ডেলিভারি। প্রতিবাদে মঙ্গলবার সকালে মালদার মনস্কামনা রোড এলাকায় খালি LPG সিলিন্ডার নিয়ে পথ অবরোধ করেন ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ চলায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওই এলাকায় ‘উত্তরণ HP গ্যাস সার্ভিস’ নামে একটি ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস রয়েছে। গ্রাহকদের অভিযোগ, ডিস্ট্রিবিউটর অফিসে বার বার ফোন করলেও কেউ ফোন ধরছেন না। এ দিন বাধ্য হয়ে অফিসে এসে তাঁরা দেখেন সংস্থার ঝাঁপ বন্ধ। যার জেরেই ধৈর্য হারিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবী, গ্যাস বুক করার অনেক দিন পরেও বাড়িতে সিলিন্ডার পৌঁছচ্ছে না। অফিসের কর্মীরা কোনও সদুত্তর দিচ্ছেন না। সঙ্গে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া জানান, ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পরিষেবায় গাফিলতির অভিযোগ অনেক পুরোনো।

এর আগে এই সংস্থার বিরুদ্ধে গ্যাসের কালোবাজারি করার অভিযোগ উঠেছিল। সেই সময়েও গ্রাহকদের একাংশ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। এ দিনের বিক্ষোভের জেরে মনস্কামনা রোড এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গ্রাহকদের হুঁশিয়ারি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এবং কালোবাজারি বন্ধ না হলে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন। তবে, ডিস্ট্রিবিউটর সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930