"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার তাজপুরের সমুদ্রে ডুবে মৃত্যু হলো ২ চিকিৎসকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ তাজপুরঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্য কাটতে না কাটতেই এবার তাজপুরে দুই চিকিৎসকের ডুবে মৃত্যু হয়েছে। মৃত দু’জন চিকিৎসক হলেন সোদপুরের বাসিন্দা কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। এই ঘটনায় বেশ চাঞ্চল্যও তৈরী হয়।

জানা গেছে, দু’দিন আগেই কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ গাড়ি নিয়ে তাজপুরে বেড়াতে এসেছিলেন। পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা বিশ্ব বাংলা গেটের ধারে দেহ দু’টি ভেসে থাকতে দেখে মন্দারমনি কোস্টাল থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি নামিয়ে কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজের দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজের পরিবারকে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ধারে বসে আমোদপ্রমোদের সময় কোনোভাবে জলে নামতেই ঢেউয়ের তোড়ে ভেসে যায়। তবে তাদের সমুদ্রে তলিয়ে যেতে সেভাবে কেউ দেখেননি। অতএব, ধারণা করা হচ্ছে রাতেই ঘটনাটি ঘটায় সেভাবে কারোর নজর পড়েনি। কিন্তু এই ঘটনা ঠিক কিভাবে ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদেহ দু’টি কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031