"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চাঁচলে তৃণমূল কর্মীদের হাতে বেধড়ক প্রহৃত হলেন কংগ্রেস কর্মী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচল থানার শাহবাজপুর গ্রামে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর উপর নৃশংস হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। লোহার রড দিয়ে হামলার অভিযোগ। মাথায়-চোখে গুরুতর চোট লেগেছে। অভিযোগ, চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের অভিযোগ, “এর আগেও তৃণমূলের লোক তাঁর স্বামীকে শাসিয়েছিলেন। সোমবার রাতে এলাকার তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজরা বাড়িতে ঢুকে স্বামীকে টেনে বাইরে বের করে বেধড়ক মারধর করেন। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।” ক’দিন ধরেই এলাকায় কংগ্রেস, তৃণমূলের মধ্যে উত্তেজনা চলছিল। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনজারুল হক এবং চাঁচল বিধানসভার কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব-সহ দলীয় নেতৃত্ব ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান।

কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী তুলেছে তারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের দাবি, এটি কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের কোনও যোগ নেই এই ঘটনায় স্ত্রী নাশেদা খাতুন আরো বলেন, “বাড়ির পাশে ঝামেলা করছিল অনেকক্ষণ। গালাগালি দিচ্ছিল। আজকে খুন করবে বলেই হুমকি দিচ্ছিল রাজেশ, রাজেশের বাবা। ওরা সবাই তৃণমূলের। ওদের কে বলেছে নাকি, ওদের নামে থানায় ডায়েরি হয়েছে। তাতেই আক্রোশ। কিন্তু আমরা কোনও ডায়েরি করেনি।”


কংগ্রেস প্রার্থী মেহবুব এই প্রসঙ্গে বলেন, “ওর ওপর হামলা হয়েছে। পুরনো একটা ঘটনায় বিচার বসেছিল। সেখানেই ঝামেলা হচ্ছিল। যারা অভিযুক্ত তারা তৃণমূল করে। তৃণমূলের সাহসেই এরকম করেছে। এলাকায় বিভিন্ন অসৎ কাজের সাথে জড়িত থাকে।” এদিকে, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন জানালেন, “কংগ্রেসের নিজেদের মধ্যে ঝামেলা চলছে। তৃণমূলের কোনো কর্মীর সাথে আদৌ এরকম হয়েছে কিনা, এখনো ঠিক বলতে পারব না। তবে যেটা হয়েছে খারাপ হয়েছে। আমরাও দেখছি। আমরা কখনই চাই না, ভোটের আগে এই ধরণের হিংসার ঘটনা ঘটুক।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930