"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাতসকালে বিস্ফোরণে কেঁপে উঠলো পাইকপাড়ার পরিত্যক্ত ক্লাবঘর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে আচমকা পাইকপাড়ার যুবশক্তি ক্লাবে বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে উঠলো। এই বিস্ফোরণের জেরে টিনের চাল ফেটে পরিত্যক্ত ঘরটিতে আগুন লাগতেই চাঞ্চল্য পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগতেই দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই বেলা গড়াতেই পুলিশ ও বম্ব স্কোয়াড এসে উপস্থিত হয়। বম্ব স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। স্নিফার ডগ এনেও তল্লাশি চালানো হয়। পুলিশ তল্লাশি চালাতেই পরিত্যক্ত ক্লাবঘরের ভিতরেই বিস্ফোরক এবং তাজা বোমা উদ্ধার হয়। তবে কি ভোটমুখী বাংলায় অশান্তি তৈরীর জন্যে পরিত্যক্ত ক্লাবঘরকে বেছে নিয়ে বোমা মজুতের কাজ চলছিল? আর এই বোমা নিয়ে এসেছেই বা কারা? তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, “গত কয়েকমাস ধরেই এলাকায় বহিরাগতদের যাতায়াত বেড়েছে। বেশ কিছু যুবক বাইরে থেকে এসে ওই ক্লাবঘরে নেশা করার চেষ্টা চালাচ্ছিল।” কিন্তু এই ঘটনার সাথে সরাসরি বিস্ফোরক মজুতের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা জানার চেষ্টাও চলছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031