"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার বোমাতঙ্ক ছড়ালো ভিক্টোরিয়া মেমোরিয়ালে

Share

রায়া দাসঃ কলকাতাঃ ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়া হবে’, আজ ভিক্টোরিয়া কর্তৃপক্ষের ইমেলে এমন হুমকি বার্তা আসতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি রাজ্যের একের পর এক আদালত, পোস্ট অফিস বিশেষ করে যেখানে পাসপোর্ট তৈরী হয়, এমন সরকারী প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এবার ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহর কলকাতায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাও আবার ভিক্টোরিয়ার মতো জায়গায়।

এদিন দুপুরবেলার দিকে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ ইমেল মারফৎ সেই হুমকির বার্তা পেয়েছেন। এরপর হেস্টিংস থানায় যোগাযোগ করলে লালবাজারের বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু এই বোমা-হুমকি জেরে ভিক্টোরিয়ার পর্যটন সেভাবে ব্যাহত হয়নি। কয়েকটি জায়গা বাদে সাধারণ মানুষ ভিক্টোরিয়ায় প্রবেশ করতে পারছেন। প্রবেশের আগে চেকিং চালানো হচ্ছে। পুলিশী নজরদারীও রয়েছে। পাশাপাশি ভিক্টোরিয়ার অন্দরে বম্ব স্কোয়াড যথারীতি তল্লাশি অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরোধীতায় মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভে বসেছেন। আর সেই ধর্না মঞ্চ থেকে ভিক্টোরিয়ার দূরত্ব নুন্যতম তিন কিলোমিটার। স্বাভাবিক ভাবেই এমন হুঁশিয়ারী, তা ভুয়ো হলেও একটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে। যার ফলে লালবাজারের তরফে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। তবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা হুমকির কারণে রাজ্যের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31