"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাতা-খুন্তি নিয়ে রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ধর্নার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। মেট্রো চ্যানেলে আজ সকালবেলা ১০টা থেকে শুরু হওয়া ধর্না রাতেরবেলা ৮টা অবধি চলবে। এদিন এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে জানান, “গতকাল ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তার তিনদিন আগে ৪৯ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। বড়ো সিলিন্ডারের দাম ২১০০ টাকা আর ছোটো সিলিন্ডারের দাম ১ হাজার টাকা হয়ে গিয়েছে। বলছে একুশ দিন আগে থেকে বুক করতে হবে। যার বাড়িতে গ্যাস শেষ হয়ে যাবে সে কি একুশ দিন রান্না না করে থাকবে? এগুলো আপনাদের আগে মাথায় থাকে না? খাবে কি মানুষ?”

‘‘আর কেরোসিনও নেই যে স্টোভ জ্বালাবে। বাস্তব জীবনে যা সকলের প্রয়োজন, তা নেই। কেন উপহার নেওয়ার আগে পরিকল্পনা করেননি? জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন!’’ পাশাপাশি মঞ্চ থেকেই এক রাশ ক্ষোভ নিয়ে বলেন, “কালকে মিছিল হবে। গ্যাস নেই, রান্না নেই। গ্যাস নেই, খাবার নেই। সেই জন্য আন্তর্জাতিক মহিলা দিবসে হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। মানবতাকে পালন করার জন্য কাল মা-বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। আর হাতে এইসব রাখবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। পারলে কাঁচা-আনাজও ঝুড়িতে আনবেন।”

কালো শাড়ি নিয়ে মুখ্যমন্ত্রী আইনজীবীদের কালো কোটের প্রসঙ্গ তুলে ধরে জানালেন, ‘‘যে ভাবে আইনজীবীরা কালো কোট পরে কোর্টে যান, তেমন কালো শাড়ি পরে প্রতিবাদ জানাবেন।’’ অর্থাৎ সকল নারীদের রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বানও জানালেন। তবে এই মিছিল কোথা থেকে কখন হবে, তার পরিকল্পনা করার দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছেন। এদিন সন্ধ্যাবেলার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। আর সময়ও নির্ধারণ হয়ে যাবে।


প্রসঙ্গত, এদিন এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন করে দাম বাড়ার পর থেকে কলকাতায় ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার ৯৩৯ টাকা ও হোটেল, রেস্তোরাঁর রান্নায় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু ১ হাজার ৯৯০ টাকা দাম হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031