"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিমানে বোমা থাকার খবর পেতেই আতঙ্কিত যাত্রীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ বেসরকারী বিমান সংস্থার এই বিমান দিল্লি থেকে বারাণসী যাওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝে বিমানে বোমা রাখা আছে খবর পেতেই যাত্রী ও বিমান পরিচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভিয়েশন সিকিউরিটি সূত্রে জানা গিয়েছে, বোমার নাম লেখা একটি নোট বিমানের পরীক্ষাগারে থেকে পাওয়া গেছে।

বিমানে বোমার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরে বিমানটিকে আলাদা করে সরিয়ে নেওয়া হয়। এদিকে কয়েকজন যাত্রী বিমানবন্দরেই বিমানের ইমার্জেন্সি এক্সিট থেকে লাফ দিয়ে পালাতে শুরু করেন। আর বিমানে বোমার খবর পাওয়া মাত্রই এভিয়েশন সিকিউরিটি এবং বম্ব স্কোয়াড দল ঘটনাস্থলে পৌঁছে আগে সমস্ত যাত্রীদের জরুরী ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানে তল্লাশি চালানোর কাজ শুরু হয়।


একই সময়ে ওই বিমান সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে, ‘‘দিল্লি থেকে বারাণসী যাওয়ার বিমান 6E2211-এ বোমা রেখে দেওয়ার হুমকি আসে। তারপর সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়েছিল। আর সমস্ত নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটিকে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হবে।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031