"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মালিককে খুন করে পুলিশের হাতে আটক ১ দোকান কর্মী

Share

চয়ন রায়ঃ কলকতাঃ বাঁশদ্রোণী থানার সুবোধ পার্ক এলাকায় বচসার জেরে মালিককে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠলো দোকানেরই কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

দীর্ঘ দিন থেকে নদীয়ার শান্তিপুরের বাসিন্দা ৩০ বছর বয়সী জয়ন্ত প্রামাণিক সুবোধ পার্কের কাছে একটি কফি শপে কাজ করত। এদিনও অন্যান্য দিনের মতো জয়ন্ত দোকানে আসে। এরপর কোনো একটি বিষয় নিয়ে মালিক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়ের সাথে বচসা শুরু হয়। দীর্ঘক্ষণ বচসা চলাকালীন সিদ্ধার্থবাবুর উপরে চড়াও হয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।


ফলে রক্তাক্ত অবস্থায় দোকানের সামনেই পড়ে যান। তারপর চিৎকার শুনে এলাকাবাসীরাই তাকে উদ্ধার করে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় ২১ টি সেলাই পড়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


এই ঘটনায় সিদ্ধার্থবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁশদ্রোণী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছেন। আর সিদ্ধার্থবাবুর উপরে ঠিক কি কারণে চড়াও হয়েছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728