"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের চিনা মাঞ্জায় পর পর মৃত্যু হলো ৩ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কাচের গুঁড়োর পরতে মাখানো চিনা মাঞ্জার ব্যবহারে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্রি বা ব্যবহার কিছুই বন্ধ হচ্ছে না। এই ধরনের সুতোর বিক্রি, বণ্টন, উৎপাদন, আমদানি ও মজুতকরণ বেআইনী। উল্টে এই সুতোর কারবার রাজধানীতে রমরমিয়ে চলছে। আর তাতে এই সুতোয় গলা কেটে একের পর এক মৃত্যু হচ্ছে।

গত ২৫ শে জুলাই থেকে ১৪ ই আগস্ট অবধি দিল্লিতে তিন জন মারা গিয়েছেন। দিল্লির মানসরোবর পার্ক এলাকায় এই ঘটনায় ২৬ বছর বয়সী অভিষেক কুমার নামে এক জন যুবকের গলা চিনা মাঞ্জায় কেটে যায়। এর আগে গত ১১ ই আগস্ট ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া তার আগে ২৫ শে জুলাই ৩০ বছর বয়সী সুমিতের এই চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে যায়।


উল্লেখ্য, গত বছর কলকাতায় মা ফ্লাইওভারের উপরেও ঘুড়ির সুতোয় পর পর দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রশাসন উড়ালপুলের দু’দিকে সুতো আটকানোর খুঁটি লাগাতে বাধ্য হয়। পুলিশের আশঙ্কা, চিনা মাঞ্জার ব্যবহারে রাশ টানা না হলে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা ও মৃত্যু আরো বাড়বে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930