"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শীতলকুচি কাণ্ডে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ বিধানসভা নির্বাচনে বাংলার চতুর্থ দফার ভোটের দিন খবরের শিরোনামে ছিল কোচবিহারের শীতলকুচি। ওই দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারায় বেশ কিছু নিষ্পাপ প্রাণ। এরপরই শীতলকুচিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দোষীদের কোনোমতেই ছাড়া হবে না। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হবে”।

গতকাল তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করলেন। আর গতকাল এই শীতলকুচি ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের এসপি দেবাশীষ ধরকে সাসপেন্ড করে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন। এছাড়া আজ সিট গঠন করে শীতলকুচি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


এর পাশাপাশি আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, “চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচি ও মাথাভাঙ্গাতে হওয়া নির্মম ঘটনায় নিহতদের পরিবারগুলিকে সরকারী চাকরী দেওয়া হবে”।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930