"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

করোনা পজিটিভ থাকায় স্ত্রীকে খুন করলো স্বামী

Share

আবদুল খালিকঃ বিহারঃ গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলছে। চারিদিকে হাসপাতালের বেড, ওষুধ ও অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে মানুশের মানবিকতাও কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আর তার প্রমাণ মিল বিহারের একটি ঘটনায়।

সূত্রের খবর অনু্যায়ী জানা গেছে, স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় খোদ স্বামী আজ নিজের বউয়ের মাথা কেটে নিলেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম অতুল লাল। অতুল পাটনার মুন্নাচক পাড়ার ওম রেসিডেন্সি অ্যাপার্টমেন্টে থাকতেন এবং পেশায় রেলওয়ের কর্মচারী।


বউয়ের করোনা ধরা পড়ায় তিনি তাকে খুন করে নিজে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটির খবর পাওয়ামাত্র পত্রকারনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশের তরফ থেকে অনুমান করা হয়েছে যে, অতুল বউয়ের করোনা ধরা পড়ার পর মাথার ঠিক রাখতে না পেরে এই মর্মান্তিক কাণ্ডটি ঘটিয়েছে। এরপর নিজের অপরাধ উপলব্ধি করার পর নিজেও আত্মঘাতী হয়েছেন। যদিও পুলিশ সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে।


TAGS:

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728