"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আসুন জেনে নিই দুধ চায়ের ক্ষতিকর প্রভাব

Share

মিনাক্ষী দাসঃ চা মানেই এক বাক্যে প্রায় সকলের কাছে দুধ চা সবথেকে প্রিয়। সকালে হোক বা রাতে কিংবা বাড়িতে হোক বা বাইরে যেকোনো সময়ে নিজেকে একটু ফ্রেশ মেজাজে আনতে প্রায় প্রত্যেকেই এই দুধ চা পান করে থাকে। আর লিকার চায়ের থেকে দুধ চা সুস্বাদু হওয়ায় এর প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি থাকে।

এমন অনেক মানুষ আছে যারা দিনে সাত থেকে আট বার চা পান করে থাকে। যার ফলে তাদের শরীরে খিদের চাহিদা অনেক কমে যায়। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর রূপে কাজ করে। এছাড়া এই চায়ের সঙ্গে দুধ বা চিনি প্রয়োগ করলে তা আরো ক্ষতিকর হয়ে ওঠে।


চা একটি স্বাস্থ্যকর পানীয়। কারণ এতে ক্যাফেইনের পাশাপাশি ক্যাটেচিন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে। কিন্তু চায়ের সাথে দুধ প্রয়োগ করলে এতে কেজিন প্রোটিন ও ক্যাটেচিন রি অ্যাকশনের মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট করে দেয়। এর ফলে চা পান করলে অ্যাসিডিটি হয়ে যায় এবং ইনফ্লামেশন হয়। যার ফলে এর মধ্যে চিনি প্রয়োগ করলে ক্ষতির মাত্রা আরো বেড়ে দ্বিগুণ যায়। তাই এটি দিনে দুই থেকে তিন বার পান করাই স্বাস্থ্যের পক্ষে শ্রেয়।

অতিরিক্ত চা পান করলে শারীরিক নানা সমস্যা দেখা দেয়৷


১) ব্রণ ওঠে। ২) পেট ফুলে ওঠে। ৩) নিদ্রা কম হয়। ৪) অ্যাডিকশন বাড়ে। ৫) কোষ্ঠকাঠিন্য বাড়ায়। ৬) পুষ্টির ঘাটতি হ্রাস পায়। ৭) স্ট্রেস ও দুশ্চিন্তা বৃদ্ধি পায়। ৮) রক্তচাপ ক্রমশ ওঠা-নামা করে।

তবে চা আদা এবং মধু দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাছাড়া গ্রিন টি, লিকার টি, লেমন টি ও হারবাল টি শরীরের জন্য দারুণ উপকারী।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31