"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তিস্তায় পর্যটক বোঝাই গাড়ি উল্টে নিখোঁজ ৯ জন

Share

নিজস্ব সংবাদাতাঃ সিকিমঃ বৃষ্টির মধ্যে পাহাড়ে সফরই দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ালো। গতকাল সন্ধ্যেবেলা উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায় পর্যটক সমেত একটি গাড়ি রাস্তা থেকে সোজা হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। এই ঘটনায় এখনো ৯ জন পর্যটক নিখোঁজ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটক ছিল।

জানা গেছে, গাড়িতে মোট এগারো জন পর্যটক ছিল। ভারী বৃষ্টির মধ্যে আচমকাই গাড়িটি রাস্তা থেকে ছিটকে এক হাজার ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায়। এরপর সেনা ও আইটিবিপির জওয়ানরা দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমেছে। আর রাতেই দু’জন পর্যটককে উদ্ধার করে চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে। বাকি পর্যটকদের তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছে, অন্ধকারে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় চাকা হড়কে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930