"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গিয়ে পাশের লাইনে আসা ট্রেনে মৃত্যু হলো ৫ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ সপ্তাহের প্রথম দিনে ঘটে গেল ভয়াবহ ঘটনা। আজ যখন অফিসের তাড়ায় সবাই ছুটছিলেন তখন একটি লোকাল ট্রেনে দুর্ঘটনা ঘটে যায়। মুম্বইয়ে প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে ১০ থেকে ১২ জন যাত্রী পড়ে যেতেই প্রায় ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, লোকাল ট্রেনটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে থানের কাসারা যাচ্ছিল। অত্যন্ত ভিড় থাকায় একাধিক যাত্রী গেট ধরে ঝুলছিলেন। আর কামরার ভিতরে অত্যাধিক ভিড় হয়ে যাওয়ায় ধাক্কাধাক্কি শুরু হয়। তখন ভিড়ের চাপে ট্রেনের গেটে ঝুলে থাকা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান। আর ওই সময় পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল। ফলে ওই এক্সপ্রেসের নীচে কাটা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

রেলের আধিকারিকরা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছান। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনার পরই রেলওয়ে বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মুম্বই লোকাল ট্রেনের জন্য নতুন যে সমস্ত রেক তৈরী হবে, তাতে অটোমেটিক দরজা বন্ধ হওয়ার সুবিধা থাকবে। বর্তমানে যে লোকাল ট্রেনগুলি চলছে, সেই রেকগুলিও রি-ডিজাইন করে অটোমেটিক ডোর বসানো হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930