"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

RCB কাণ্ডে গ্রেফতার টিমের কর্মকর্তা সহ ৪ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রফি জয়ের উদযাপনে এগারো জনের মৃত্যু হয়েছে। এরপর পরদিনই স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করলো। ইতিমধ্যে আরসিবি টিমের এক কর্মকর্তা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মার্কেটিং টিমের প্রধান নিখিল সোসালেকে বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দরেই গ্রেফতার করা হয়েছে। এছাড়া যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর তিন জন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

গতকাল এফআইআর দায়েরের পর থেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর ও হিসাবরক্ষক জয়রাম পলাতক। শঙ্কর এবং জয়রামের বাড়িতে খোঁজ চালালেও খোঁজ মেলেনি। পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি. দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশ, বেঙ্গালুরু সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি এইচ.টি. শেখর, এসিপি বালকৃষ্ণ, কিউবন পার্ক ইন্সপেক্টর গিরিশ.একেকে বরখাস্ত করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930