"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

RCB -র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ১০ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ ১৮ বছর পর প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ট্রফি ঘরে এসেছে। জয়ের পরই ঘরে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। আর আরো ৫০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

এই প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে ট্রফি জিতেছে। জয়ের উদযাপনের জন্যই কর্ণাটক সরকারের তরফে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর জয়ী আরসিবি টিমকে দেখতে বিপুল জনসমাগম হয়েছিল। এরপর বিরাট কোহলির টিম স্টেডিয়ামের কাছে পৌঁছাতেই ধাক্কাধাক্কি শুরু হয়। স্টেডিয়ামের এন্ট্রি গেটের কাছে হুড়োহুড়িতে অনেকে ধাক্কা খেয়ে পড়ে যান। ভিড়ের চাপে সকলে তাদের মাড়িয়ে চলে যায়।

পুলিশ মোতায়েন থাকলেও, তারা এই ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। তারপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এই দুর্ঘটনার খবর শুনে জানান, “কতজনের মৃত্যু হয়েছে, তা আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। স্টেডিয়ামে যাচ্ছি। বিপুল জনসমাগম হয়েছে। আমরাও পাঁচ হাজার বাহিনী মোতায়েন করেছিলাম। যুবকদের উপরে তো লাঠিচার্জ করতে পারি না।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930