"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৩ জন

Share

নিউজ ডেস্কঃ গোয়াঃ গতকাল গোয়ার রাজধানী পানজিম থেকে পনেরো কিলোমিটার দূরে বনস্তারিম গ্রামে পোন্ডা-পানজিম জাতীয় সড়কে আচমকা একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে তিনটি গাড়ি, একটি স্কুটার ও একটি মোটরবাইককে ধাক্কা দেওয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের।

মার্দল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক পরেশ এ সিনাই সাওয়ারদেকর মদ্যপ অবস্থায় থাকায় গাড়িটির গতি খুব বেশী হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি গাড়ি, একটি স্কুটার এবং একটি মোটরবাইকে ধাক্কা মারে। ফলে স্কুটারে সওয়ার দম্পতি ও মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।


পাশাপাশি ছয়টি যানবাহনই একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এর জেরে এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর পরেশ এ সিনাই সাওয়ারদেকরের বিরুদ্ধে খুনের চেষ্টা, মত্ত অবস্থায় গাড়ি চালানো সহ একাধিক ধারায় মামলা এনে গ্রেফতার করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728