"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিতর্কিত জমিতে গোরু রাখার জেরে প্রাণে মরতে হলো ১ বৃদ্ধকে

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কুরেভার এলাকার সাধোভারি গ্রামে বিতর্কিত জমিতে গোরু রাখায় এক জন বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আর ওই বৃদ্ধকে বাঁচাতে এসে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার পুত্রও।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী মাঘ্যু রামের সাথে বেশ কিছু গ্রামবাসীর একটি জমি সংক্রান্ত বিবাদ ছিল। গতকাল মাঘ্যুবাবু নিজের গোরুকে ওই বিতর্কিত জমিতে খুঁটি পুঁতে বেঁধে দিয়ে আসেন। আর তাই ওই বৃদ্ধকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। ওই সময় মাঘ্যুবাবুর পুত্র বিজয় এসে মাঘ্যুবাবুকে বাঁচানোর চেষ্টা করলে বিজয়কেও মারধর করা হয়।  

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মাঘ্যুবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এখনো বিজয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে মাঘ্যুবাবুর ভাইপো মানিকলাল পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছেন। এই অভিযুক্তদের মধ্যে গ্রামের এক জন শিক্ষকও রয়েছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930