"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নৌকাডুবির জেরে ইতিমধ্যে প্রাণ হারায় শিশু সহ ২২ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলের মালাপ্পুরমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র থুভাল থিরামের একটি জলাশয়ে হাউসবোট বা পর্যটকদের নৌকাডুবির ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২২ জনের। এদের মধ্যে অধিকাংশ শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন। আচমকা হাউসবোটটি উল্টে এই দুর্ঘটনা ঘটে। ফলে অনেকে দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে আটকেও পড়েন। পুলিশ ও দমকল খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইটের মাধ্যমে লেখেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ওই টাকা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।” অন্যদিকে আজ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সরকারী কর্মসূচীও বাতিল করে দুর্ঘটনাস্থলে যাবেন। পাশাপাশি জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগীতার নির্দেশ দিয়েছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728