"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজধানী থেকে আটক ২ জন পাক জঙ্গি

Share

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিঃ দেশের রাজধানীতেই সন্ত্রাস হামলার পরিকল্পনা ছিল। তবে তদন্তকারীদের তৎপরতায় দুই সন্দেহভাজন পাক জঙ্গি আটক হলো। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাঠিয়েছিল বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের নাম আনসারুল মিয়া আনসারি। ওই ব্যক্তি মিলিটারির গোপন তথ্য পাচার করত পাকিস্তানে। দিল্লিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তার আগেই গোয়েন্দারা তাদের ধরে ফেলে। ধৃত এই পাকিস্তানি এজেন্টদের সম্পর্কে জানুয়ারি মাসেই খবর এসেছিল।

গোপন সূত্রে খবর মিলেছিল, আইএসআই গুপ্তচর নেপালের পথ ধরে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। ভারতীয় সেনার বিভিন্ন দফতর, ঘাঁটির তথ্য, ছবি ও জিওলোকেশন পাকিস্তানে পাচার করাই তাদের লক্ষ্য ছিল। দিল্লিতে স্লিপার সেল হিসাবে কাজ করছিল। অন্যদিকে, আখলাক আজম নামক আরেক পাক চরকেও গ্রেফতার করা হয়েছে। রাঁচী থেকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।


জানা গিয়েছে, আনসারুলকে পাকিস্তানে সেনার গোপন তথ্য জানাতে সাহায্য করছিল। গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁও হামলার আগেই দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছিল পাকিস্তানের স্লিপার সেলের সদস্যরা। কিন্তু গত ফেব্রুয়ারিতেই আনসারি দিল্লি ল হাতে ধরা পড়ে যায়।

তাঁর কাছ থেকে সেনা সংক্রান্ত গোপন তথ্য উদ্ধার করা হয়। নেপালের পথ দিয়েই পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। জানা গিয়েছে, আনসারুলের প্রশিক্ষণ রাওয়ালপিন্ডিতে হয়েছিল। আইএসআই তাঁকে ভারতের সেনার যাবতীয় গোপনীয় তথ্য সিডি-তে করে পাকিস্তানে পাঠাতে বলেছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930